,

বঙ্গবন্ধুর স্বপ্নের কথা স্মরণ করলেন পোপ

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্যাথলিক চার্চের বর্তমান পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতির বাসভবন ও প্রধান কর্মস্থল বঙ্গভবনে এক মহতী সমাবেশে সকলের সমান অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতি আদর্শ ও ভিশনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

একটি সমৃদ্ধ জাতি গঠনে জাতির জনকের স্বপ্নের কথা স্মরণ করে পোপ আজ সন্ধ্যায় বলেন, তিনি একটি আধুনিক বহুত্ববাদী ও অংশগ্রহণমূলক সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রতিটি ব্যক্তি ও সম্প্রদায় সকলের মর্যাদা ও সমান অধিকারের প্রতি সম্মানপূর্ণ স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।

বঙ্গভবনে দেয়া বক্তৃতায় পোপ বাংলাদেশের ভূগোল, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং দূরদর্শী রাজনৈতিক বিশ্বাস ও কর্মকান্ডের জন্য একান্ত ভক্তিসহকারে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন। পোপ বলেন, বৈশ্বিক ঐক্যের প্রয়োজনীয়তা ও বিচ্ছিন্নতার বিপত্তি সম্পর্কে বঙ্গবন্ধু গভীর জানাশোনা ছিলো।

বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের এই নেতা বলেন, আজকের দুনিয়ায় কোন একক সম্প্রদায়, জাতি বা রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে টিকে থাকতে ও অগ্রগতি অর্জন করতে পারে না। এক মানব পরিবারের সদস্য হিসেবে আমাদের একে অপরকে প্রয়োজন এবং আমরা একে অপরের ওপর নির্ভরশীল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এটি বুঝতে পেরেছিলেন এবং জাতীয় সংবিধানে এ নীতি সন্নিবিষ্ট করতে চেয়েছিলেন।

বাংলাদেশকে এখনো একটি নবীন রাষ্ট্র আখ্যা দিয়ে পরিস্কারভাবে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি মানুষের আত্মনিবেদনের ওপরই এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি বলেন, নবীন গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ এবং এর রাজনৈতিক জীবনের স্বাস্থ্য প্রতিষ্ঠাকালের সেই স্বপ্নের বিশ্বস্ততার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর