,

যৌতুকের মামলা থেকে অব্যাহতি পেলেন আরাফাত সানি

news-image

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মা নার্গিস সুলতানা অব্যাহতি পেয়েছেন। স্ত্রী দাবি করা এক তরুণীর করা যৌতুকের মামলার সত্যতা না পেয়ে গত আগস্ট মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় মোহাম্মদপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক তাবাসসুম ইসলাম পুলিশের ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বলেন, ওই তরুণী আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনেন, তদন্ত করে দেখা গেছে, অভিযোগ সত্য নয়। যে কারণে দুজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন।

তবে ইয়াহিয়া জানান, আরাফাত সানির বিরুদ্ধে ওই তরুণীর করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলার ঘটনার সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

নথিপত্রের তথ্য বলছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন ওই তরুণী। মামলায় ওই তরুণী অভিযোগ করেন, ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই নারীর সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তাঁরা সংসার শুরু করেন। কিন্তু ছয় মাস পর আরাফাত সানির মা নারগিস আক্তারের পরামর্শে সানি ওই নারীর কাছে ২০১৫ সালের ১৫ জুলাই ২০ লাখ টাকা দাবি করেন। তখন ওই টাকা না দিলে তাঁকে সংসার করতে দেবেন না বলে হুমকি দেন তাঁর মা নারগিস আক্তার।

স্ত্রী দাবি করা তরুণীর করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে আরাফাত সানি গ্রেপ্তার হন। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর