,

বেঁচে আছেন উমর আকমল!

news-image

স্পোর্টস ডেস্ক : সামাজিক মাধ্যম আর অনলাইনের ভুয়া খবর ছড়ানোর যুগ চলছে! বিস্ময়কর শিরোনাম, তবু অনেকে বিশ্বাস করতে চায় না বলেই বোধ হয় শিরোনামে ‌‘ভিডিওসহ’ জুড়ে দিতে হয়। এবার পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে সত্যি সত্যিই ভিডিওসহ হাজির হতে হলো। সেটিও সামাজিক মাধ্যম আর অনলাইনের কিছু ভুয়া খবর মিথ্যা প্রমাণ করতে। উমর জানালেন, আমি বেঁচে আছি!

উমরকে নিয়ে খবরের শেষ নেই। এবার অবশ্য নিজে কিছু না করেই আলোচনায় এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান। সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছিল কাল। ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দাঙ্গায় নিহত হয়েছেন উমর। ছবিটা ভাইরাল হতে সময় লাগেনি। ‘উমর আকমল মারা গেছেন’—খবরটি পাকিস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

পাকিস্তানে চলমান অস্থিরতায় দাঙ্গায় ছয়জন নিহত হয়েছিল। ফেসবুক-টুইটারের সুবাদে সেই ছয়ের এক বনে গিয়েছিলেন উমর। দেখতে যে অনেকটা উমরের মতোই। যা হয় আরকি, খবরটা সত্যি না মিথ্যা, সেটা যাচাই না করেই শুরু হয়ে যায় শেয়ারের পর শেয়ার। তাতেই ছড়িয়ে পড়ে গুঞ্জন।

এমন অবস্থায় পরিস্থিতি ঠান্ডা করতে উমর টুইট করেন, ‘আলহামদুলিল্লাহ, আমি লাহোরে আছি। সম্পূর্ণ সুস্থ আছি। সামাজিক মাধ্যমের সব খবর ভুয়া। জাতীয় টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে খেলতে দলের সঙ্গে দ্রুত যোগ দিচ্ছি।’

এরপরও ভক্তদের সন্দেহ না কাটায় পরে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন উমর। তাঁর পক্ষে অন্য কেউ যে টুইট করছে না, সেটা প্রমাণ করতেই হয়তো! ভিডিওসহ কথাটার মাজেজা বোঝা গেল এত দিনে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর