,

স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা নিবেদন

news-image

সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫মিনিটে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।

স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনা বাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, ঢাকার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে পরির্দশন বহিতে স্বাক্ষর করেন পোপ ফ্রান্সিস। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে নাগেশ্বর চাঁপা নামের একটি গাছের চারা রোপণ করেন তিনি।

তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে মিয়ানমার থেকে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর