,

কতটা বড় হৃদয়ের ছিলেন সালমান শাহ!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রয়াত সালমান শাহ-এর জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। সালমান শুধু জনপ্রিয়ই ছিলেন না, ছিলেন অনেক গুণের অধিকারী।

নেপথ্যে থাকা সেসব গুণ হয়তো আলোতে আসে না। তেমনি একটি নেপথ্যের গল্প সামনে নিয়ে এলেন মালেক। তিনি একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সালমান মালেক আফসারীর মাথার ওপর ছাতা ধরে আছেন। এখনকার ছবির শুটিং-সেটে নায়ক-আর নায়িকাদের মেক-আপ রুমে থাকতে দেখা যায়। ক্যামেরার সামনে আসেন শট দেয়ার সময়। রোদ থাকলে তাদের মাথার ওপর ছাতা ধরে থাকেন প্রোডাকশনের লোকেরা। সালমান যেন একেবারে উলটো। ছবিটি বলে দেয়, সেই সময়ের সালমান কতটা উদার।

মালেক আফসারী লিখেছেন, ‘২১ বছর আগের।

এই ঘর এই সংসার এর শুটিং। আমি ক্যামেরা সেট করছিলাম ভর দুপুরে। হিরো একটা ছাতা এনে ছায়া দেয় আমার মাথার ওপর। এতো বড় স্টার হয়ে’ও সালমান শাহ ছিল নিরহংকার। টেকশিয়ানের কাছে নিজেকে ছাত্র মনে করতো। গ্রেট হিরো…..’

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইয়াপকভাবে ছড়িয়ে গেছে। ছবির সাথে যুক্ত হচ্ছে সালমানের উদারতার কথা। অনেকেই বলছেন, সালমানের কাছে শেখার আছে এখনকার অভিনয়শিল্পীদের। একজন মন্তব্য করেছেন,ভাবতে পারেন কতটা বড় হৃদয়ের ছিলেন সালমান শাহ!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর