,

নীতা আম্বানির মোবাইল ফোনের দাম ৪০০ কোটি টাকা!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে ধনী বলে কথা। মুকেশ আম্বানির পরিবারকে নিয়ে জল্পনা কল্পনা থাকবেই। অনেককিছুই শোনা যায় তাদের নিয়ে। যার কিছু সত্যি। অনেক কিছুই আবার গুজব।

সম্প্রতি একটা ‘ খবর‘ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুকেশ আম্বানির স্ত্রী নীতা নাকি ব্যবহার করেন বিশ্বের মহার্ঘ্যতম মোবাইল ফোন। বিশেষ মডেলটির নাম Falcon Supernova iPhone 6 Pink Diamond। এর বিশেষত্ব হল‚ ফোনের সেট নির্মাণে ব্যবহৃত হয় নির্দিষ্ট পরিমাণ সোনা। তাতেও থাকে গোলাপি আভা।

তবে সবথেকে বড় চমক থাকে মোবাইলের পিছনে।

সেখানে জ্বলজ্বল করে বিশাল গোলাপি হিরে। বাজারদর প্রায় ৪৮.৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা। বিশেষ অর্ডার পেলেই বানানো হয় এই সেট। তবে বর্তমানে বন্ধ এই সেটের নির্মাণ। যাই হোক‚ বিশ্বের সবথেকে দামী বসতবাড়ির মালকিনের হাতে এমন ফোন শোভা পেতেই পারে।

কিন্তু এ বার গল্পের আসল মোড়। যানা গেল এটা ভুয়ো খবর। রিলায়েন্স জিও-র জেনারেল ম্যানেজার অনুজা শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন নীতা আম্বানি ৪০০ কোটির মোবাইল ফোনের সেট ব্যবহার করেন না। তার ফোন অবশ্যই দামী‚ কিন্তু সেটা কোন সেট‚ সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু নিশ্চিত ভাবেই হিরে বসানো আই ফোন নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর