,

এই বাইক এক লিটার পানিতে ৫০০ কি.মি. চলে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : অবিশ্বাস্য এক মোটরসাইকেল আবিষ্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। পেট্রোল-ডিজেল কিংবা ব্যাটারি নয়, এই মোটরসাইকেল চলে পানি দিয়ে।

মোটরসাইকেলের মাইলেজও মাথা খারাপ করে দেওয়ার মতো। মাত্র ১ লিটার পানি দিয়ে ৫০০ কিমি পাড়ি দিতে পারে এই পানি-চালিত মোটরবাইক। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই বাইক চালাতে কোনো বিশেষ ধরনের পানিরও প্রয়োজন হয় না। একেবারে সাধারণ পানিই মোটরবাইকের জ্বালানির ট্যাঙ্কে ব্যবহৃত হতে পারে।

জানা গেছে, এর ইঞ্জিন গঠিত প্রধানত দু’টি অংশ নিয়ে- ওয়াটার ট্যাঙ্ক, অপরটি ব্যাটারি। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে। রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব।

একে তো এই মোটরবাইকে কোনো রকম খনিজ তেল খরচ হওয়ার চিন্তা নেই। পাশাপাশি এই বাইক কোনো রকম ধোঁয়াও উৎপাদন করে না। ফলে পরিবেশ থাকে সম্পূর্ণ সুরক্ষিত।

প্রসঙ্গত, দুই বছর আগে রাশিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম ও টেলিভিশন রাশিয়া টুডে (আরটি) এ বিষয়ে ভিডিওচিত্রসহ প্রতিবেদন প্রকাশ করে। বিষয়টি নতুন করে এ বছর আবারও আলোচনায় এসেছে। যা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদটি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞানীরাও বাইকটি নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর