বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-সুয়ারেজ বিহীন বার্সেলোনার বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ বিহীন নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় দিয়ে শেষ ষোলোয় উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বলতে গেলে রিয়াল মুর্সিয়াকে একেবারে গুঁড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোল নিশ্চিত করল স্প্যানিশ ক্লাবটি।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে স্প্যানিশ কাপে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। ফলে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার জয় ৮-০ গোলে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয়ের তুলে নিয়েছিল বার্সা।

নিয়মিত একাদশে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকা খেলোযাড়রা না থাকলেও দলে তার কোনে প্রভাব পড়েনি।

ম্যাচের ষষ্ঠদশ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের হেডে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৫৬তম মিনিটে ছয় গজ বক্সে আলেইশ ভিদালের ছোট পাস পেয়ে বল জালে পাঠান জেরার্দ পিকে। আর চার মিনিটের ব্যবধানে দারুণ হেডে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ভিদাল।

এরপর ৭৪তম মিনিটে সের্হিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন দেনিস সুয়ারেস। স্প্যানিশ এই মিডফিল্ডার পাস পেয়েই দুরূহ কোণ থেকে দলের পঞ্চম গোলটি করেন বদলি নামা হোসে আরনাইস।