,

নার্গিস ফাখরি বিয়ে করছেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে রুপালি পর্দায় অভিষেক ঘটেছিলো ‌‘রকস্টার’ ছবি দিয়ে। সেখানে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন এ তারকা। তারপর তাকে দেখা গিয়েছিল আরও বেশ কয়েকটি ছবিতে।

তবে চলচ্চিত্রের চেয়ে প্রেম নিয়েই বেশি আলোচিত এই মডেল ও অভিনেত্রী। চলতি বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড তারকা নার্গিস ফাখরি ও উদয় চোপড়ার প্রেম নিয়ে। তারা গোপনে বিয়ে করেছেন এমন খবরও প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। সেইসব খবর নিয়ে মুখ খোলেননি কখনোই নার্গিস ও উদয়।

তবে এবার নিজেই জানালেন নিজের বিয়ের খবর। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, উদয় চোপড়ার সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম চলছে বলে স্বীকার করেন নার্গিস। সম্প্রতি তারা বিয়ে নিয়েও ভাবছেন। উদয় চোপড়ার মা পাম চোপড়ার সাথে কথাও হয়েছে এ বিষয়ে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা। খুব শিগগিরই দুই পরিবার থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান নার্গিস ফাখরি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর