,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : ইইউ রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেঞ্জি তেরিঙ্ক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে খুবই নতুন। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং নির্বাচনে নির্বাচন কমিশনকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনে সব সময় সহযোগিতা করে আসছে উল্লেখ করে রেঞ্জি তেরিঙ্ক বলেন, আমি একমাস আগে বাংলাদেশে এসেছি। আমি নির্বাচন কমিশন, মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে দেখা করছি। নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মিটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই আমি এখানে এসেছিলাম। আমাদের পর্যবেক্ষকদের বিষয়ে কথা হয়েছে। সব বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর