সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেন ওয়ার্নের ঘর বাঁধার স্বপ্ন এমিলিকে নিয়ে

news-image

বদলে গেলেন নাকি শেন ওয়ার্ন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ভিলার ভিডিও পোস্ট করেছেন কিংবদন্তী এই অজি লেগ স্পিনার।

নিজেকে ‘ব্যাচেলার নই’ বলা ওয়ার্নি কি এবার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন, এমনই জল্পনা উস্কেছে উঠেছে।

এমিলি’র সঙ্গে সম্পর্ক 
অজি মডেল এমিলি সিয়ার্সের সঙ্গে প্রায় বছর খানেক আগে আলাপ হয় শেন ওয়ার্নের। ওয়ার্নির রঙিন চরিত্রে কোনও আলাপই তো আর বেশিদিন শুধু আলাপের পর্যায়ে থাকে না। এখানেও থাকেনি।

ওয়ার্নের দাবি 
শেন ওয়ার্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন। ব্যাচেলার জীবনে তার কোনও বিশ্বাস নেই।

এমিলি’র বন্ধুর দাবি 

এমিলি’র বান্ধবী জানিয়েছেন শেন ওয়ার্ন-এমিলির সঙ্গে সাক্ষাতের পর অনেক বদলে গেছেন। নিজের সন্তানদের কাছেও এমিলির কথা বলেছেন।

আর এতেই দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে।

ওয়াকিবহাল মহলের মতে এখনই না হলেও নাকি অদূর ভবিষ্যতে চার হাত একও হতে পারে।

আগুনে ঘি 
সব জল্পনার মধ্যেই নিজের বাড়ির ছবি, ভিডিও পোস্ট করেছেন শেন ওয়ার্ন। সামনেই ক্রিসমাস, নতুন বর্ষ তার বাড়িতে জমিয়ে পার্টি হতে পারে এই বার্তাই কী বান্ধবীদের তুলে দিতে চাইছেন অজি স্পিনার।

নাকি এটা একটা বিশেষ বার্তা শুধুই এমিলি-র জন্য। যে এই বাড়িতেই আসতে হবে তাকে। যেখানে দুজনে মিলে ফের বাড়িকে ঘর বানিয়ে তুলবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা