সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদর থেকেই ফের নির্বাচন করবেন রওশন এরশাদ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে ময়মনসিংহ-৪-সদর আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বুধবার দুপুরে জাতীয় পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি।

সম্মেলনে জেলা কমিটির সভাপতি হন রওশন এরশাদ এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফখরুল ইমাম এমপি। অন্যদিকে মহানগর কমিটিতে জাহাঙ্গীর আহমেদকে সভাপতি ও আব্দুল আউয়াল সেলিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় রওশন এরশাদ আরও বলেন, দেশের উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম সেসময় ছিল দেশের স্বর্ণযুগ। ময়মনসিংহ বিভাগও জাতীয় পার্টির অবদান।

নগরীর টাউন হলে অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি’র সভাপতিত্বে জাহাঙ্গীর আহমেদ ও আব্দুল আউয়াল সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সেলিম উদ্দিন এমপি, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জহির উদ্দিন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, যুগ্ম-মহাসচিব গোলাম মো.রাজু, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা, হাজী হারুন,আরজু পারভেজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও ডেলিগেট কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা