,

পোপ ফ্রান্সিস ঢাকা সফরে কী খাবেন!

news-image

নিজস্ব প্রতিবেদক : পোপ যেখানেই সফরে যান, সেখানেই তার সম্মানে আয়োজন করা হয় বিশেষ ভোজের। কখনো মধ্যাহ্নভোজ, কখনো-বা নৈশভোজ।

ঢাকা সফরেও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পোপ ফ্রান্সিসের সম্মানে আয়োজন করেছেন নৈশভোজের। মজার ও চমকে দেওয়ার ব্যাপার হচ্ছে, পোপ ফ্রান্সিস বাইরে কোথাও খাবার গ্রহণ করেন না। ভ্যাটিকান সিটি ছাড়া বাইরের খাবার স্পর্শ করেন না। বিদেশ সফরকালে সে দেশের ভ্যাটিকান দূতাবাসই তার পছন্দ অনুযায়ী উপাদেয় খাবার তৈরি করে। সফরকালে তিনি কোনো উপহারও গ্রহণ করেন না। এ ব্যাপারে আলাপ হয় পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর মিডিয়া কমিটির প্রধান ফাদার কমল কোড়াইয়ার সঙ্গে।

তিনি জানান, ঢাকা সফরকালে তার খাবার তৈরির দায়িত্ব শুধু ভ্যাটিকান দূতাবাসের। দূতাবাসই তার খাবার তৈরি করবে। তাহলে তার সম্মানে আয়োজিত নৈশভোজে কী খাবেন পোপ ফ্রান্সিস? ফাদার কমল কোড়াইয়া বলেন, রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে তিনি খাবেন কি-না, সে তথ্য তার কাছে নেই।

তবে একই সূত্র বলেছে, তিনি ভ্যাটিকান দূতাবাসের তত্ত্বাবধানে তৈরি খাবারই খাবেন। কমল কোড়াইয়া আরো বলেন, পোপ ফ্রান্সিস কোথাও থেকে উপহার গ্রহণ করেন না। ঢাকা সফরে আসার আগে তিনি এ বিষয়টি জানিয়ে দিয়েছেন।

সূত্র আরো জানায়, ঢাকায় আসার আগে মিয়ানমার সফরেও তিনি খেয়েছেন ভ্যাটিকান দূতাবাসে তৈরি করা খাবার। ইয়াঙ্গুন ও নেপিদোতে যেসব ভোজসভায় তিনি অংশ নিয়েছেন, সেখানেও তার খাবার সরবরাহ করেছে ভ্যাটিকান দূতাবাস। পোপের পছন্দের খাবার কী? এ ব্যাপারে গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায়, পোপের সবচেয়ে পছন্দের মেন্যু হচ্ছে পুলি পিঠা, মাংসের তৈরি শ্রিলিয়ন স্টেক এবং আইসক্রিম। এ ছাড়া তিনি চিকেন সালাদ, পিৎজা ও জুস গ্রহণ করে থাকেন। পোপ ফ্রান্সিসের পছন্দের তালিকা অত্যন্ত সীমিত। পাঁচ-ছয়টির বেশি পদ তার পছন্দ নয়। খানও খুব কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর