,

আমার হাসি পেয়েছে ‘ডুব’ দেখে : শাওন

news-image

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ডুব। ছবিটি মুক্তির আগে থেকে ফারুকীর সঙ্গে এটা নিয়ে নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বেশ বড়সড়ো ঝামেলা বাঁধে। পরে তা সংবাদ সম্মেলন, সেন্সরবোর্ড থেকে গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়।

এরপর ২৭ অক্টোবর ছবিটি মুক্তির পর সেই আলোচনার ছাইয়ে আগুন জ্বালিয়ে দেন হুমায়ূন ভক্ত, সাধারণ দর্শকরা। তাতে অবশ্য বরাবরই ফারুকী আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে গেছেন।

অন্যদিকে ছবি মুক্তির পর এটা নিয়ে খুববেশি মন্তব্য করেননি হুমায়ূন পত্নী শাওন। এবার প্রথমবার মুখ খুললেন তিনি, কলকাতার গণমাধ্যমে ‘ডুব’ চলচ্চিত্র প্রসঙ্গে কথা বললেন।

শাওন বলেন, ‘কলকাতায় আসার আগে আমি ডুব দেখেছি। হলে গিয়ে দেখতে পারিনি। একটা স্পেশাল শোতে দেখেছি। সত্যি কথা বলি ‘ডুব’ দেখে আসলে আমার হাসি পেয়েছে। যদি হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে বলি এটা হুমায়ূন আহমেদও হয়নি। হতে পারে অন্য কেউ। কিন্তু খুব জোর করে হুমায়ূন আহমেদকে ঢোকানোর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু এটা হুমায়ূন আহমেদ না। ‘ডুব’-এ হুমায়ূন আহমেদ নেই। হুমায়ূন আহমেদ অনেক বড় জিনিস। হুমায়ূন আহমেদ অন্য জিনিস। এটা হুমায়ূন আহমেদের বায়ো না। ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ূন আহমেদ না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর