,

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৮ ফেরি আটকা

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে আজ বুধবার সকাল সাতটা থেকে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই ছোট-বড় আটটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর থাকতে বাধ্য হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ছে গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত যাত্রী ও চালকেরা।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বুধবার ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। সময়ের সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সামনের সামান্য দূরের কিছুই দেখতে না পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর