,

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে স্বাভাবিক

news-image

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বুধবার সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়।

ঠিক তেমনিভাবে ব্যাহত হয় উড্ডয়নও। শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে।

মৌসুমের প্রথম কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। তবে এখন রোদ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুধবার হঠাৎই কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর