,

কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদার বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চতুর্থ রাউন্ডের ফিরতি পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

তবে দুই লেগ মিলিয়ে পাওয়া জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠে গেছে জিনেদিন জিদানের দল। দুর্বল ফুয়েনলাব্রাদার বিপক্ষে প্রথম পর্বে লড়াই করে জিতেছিল রিয়াল। এবার সেটাও পারলো না লা লিগা চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পঞ্চম রাউন্ডে উঠেছে রিয়াল। গত মাসে প্রতিপক্ষের মাঠে হওয়া প্রথম লেগে দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি গোলে জিতেছিল রিয়াল।

মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। ২৫তম মিনিটে অনেক দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান লুইস মিয়া।

দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেলের দারুণ ক্রসেই হেড করে সমতা ফেরান বোরহা মায়োরাল। এরপর নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে দেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল।

৮৯তম মিনিটে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে সমতা টানেন পোর্তিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর