,

তারেক মাসুদের মৃত্যু : ক্ষতিপূরণে হাইকোর্টের রায় আজ

news-image

প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় রায়ের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদের করা আবেদনের ওপর গত ১৬ নভেম্বর শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন। এ ঘটনায় পুলিশ একটি মামলা করে। এ ছাড়া ঘটনার দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে বাস মালিক, চালক ও ইনস্যুরেন্স কম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। মামলায় বাস চালক, বাস মালিক ও রিলায়েন্স ইনস্যুরেন্স কম্পানিসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

মামলায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ প্রথমে সাত কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরে ক্ষতিপূরণের দাবির পরিমাণ বাড়িয়ে প্রায় ১০ কোটি টাকা করা হয়। পরে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর ২০১৩ সালের ১ অক্টোবর পৃথক দুটি আবেদন করেন। হাইকোর্ট ২০১৪ সালের ২৯ অক্টোবর এ আবেদন মঞ্জুর করেন।

এরপর মামলা দুটি মানিকগঞ্জ আদালত থেকে হাইকোর্টে বদলি করা হয়। ২০১৬ সালের ১৩ মার্চ হাইকোর্টে প্রথম শুনানি হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর