,

তুরস্ক থেকে ১০ হাজার টন পেঁয়াজ আসছে

news-image
দেশের ঘাটতি পূরণে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। প্রাথমিকভাবে ১০ হাজার টন আমদানি করা হচ্ছে। যা শিগগিরই দেশে এসে পৌঁছবে।
সরকারের হিসাব মতে, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। আর দেশে উৎপাদন হচ্ছে ১০ থেকে ১২ লাখ টন। এ ঘাটতি থাকায় বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ছে।
এস আলম গ্রুপের বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক আক্তার হাসান জানান, দেশের ভোগ্যপণ্যের চাহিদা মেটাতে যেভাবে কাজ করে যাচ্ছে এস আলম গ্রুপ, ঠিক সেভাবেই ক্রমবর্ধমান পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে গ্রুপের চেয়ারম্যান পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, আমদানিকৃত পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছলে পেঁয়াজের বাজারমূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর