,

সালমান আর ক্যাটরিনার জিরো ডিগ্রি প্রেম

news-image

পর্দা বা পর্দার বাইরে সালমান খান আর ক্যাটরিনা কাইফের জুটি দর্শক সব সময় পছন্দ করেছে। এবার বলিউডের এই জনপ্রিয় জুটিকে রোমান্স করতে দেখা যাবে জিরো ডিগ্রির মধ্যে! অস্ট্রিয়ার হাড় হিম করা কনকনে ঠান্ডায় এই দুই বলিউড তারকা প্রেমের গানে একে অপরের হাত ধরে পাশ্চাত্যের নাচের ঢঙে নেচেছেন। ‘দিল দিয়ান গলান’ গানে সালমান ও ক্যাটরিনার রসায়ন রীতিমতো ঝড় তুলবে—এমনটাই আশা করছেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর। তিনি বললেন, ‘অস্ট্রিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তাঁদের এই ভালোবাসা এনে দেবে একরাশ উষ্ণতা।’

গানটি প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘একটি আবেগঘন প্রেমের গানে ছবির চরিত্র টাইগার আর জোয়াকে রোমান্স করতে দেখা যাবে। “দিল দিয়ান গলান” গানটি অস্ট্রিয়ায় জিরো ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুট করা হয়েছে। এই পরিবেশে শুট করা ছিল খুব কঠিন কাজ। এই গানের মধ্য দিয়ে নারী-পুরুষের ভালোবাসার একটি রূপ তুলে ধরা হয়েছে। গানটির মাধ্যমে টাইগার-জোয়ার ভালোবাসাকে জীবন্ত করে তুলেছি। ছবিতে টাইগার আর জোয়া দুজনই গুপ্তচর। তাদের দুজনের জীবনই সংঘর্ষময়। তবে তাদের কঠিন হৃদয় একমাত্র বিগলিত হয় একে অপরের জন্য।’

ছবিতে সালমান ভারতীয় গুপ্তচর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমানের চরিত্রের নাম টাইগার আর ক্যাটরিনাকে দেখা যাবে জোয়ার চরিত্রে। ক্যাটরিনা অভিনয় করেছেন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায়। জোয়া হয়ে উঠতে ক্যাটরিনা কড়া ডায়েটের পাশাপাশি নানা শারীরিক কসরত করেছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে ক্যাটরিনার শারীরিক সৌন্দর্য সবাইকে অবাক করবে।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর