,

ফের শুরু ‘দাগ’-এর শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : ছবির কাজ প্রায় শেষ। বাকি আছে একটি গান ও দুটি দৃশ্যের কাজ। প্রায় এক বছর বিরতির পর সেই অবশিষ্ট অংশের কাজ শুরু হলো আবার। ছবির নাম দাগ। এই ছবির শুটিংয়েই এখন সিলেটের শ্রীমঙ্গলে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল সোমবার সকাল থেকে বিরতির পর আবার শুরু হয়েছে ছবির কাজ।

শুটিংয়ের ফাঁকে নায়িকা মিম জানান দাগ ছবিটির কথা। বলেন, ‘গতকাল (রোববার) আমরা সিলেটে এসেছি। চার দিন কাজ হবে এখানে। তাহলে পুরো ছবির শুটিং শেষ হয়ে যাবে।’

এত দিন ধরে শুটিং আটকে ছিল কেন—জানতে চাইলে মিম বলেন, ‘বিভিন্ন কারণে সঠিক সময়ে শুটিং শেষ করা যায়নি। এর আগে দুবার শিডিউল দিয়েও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। এরপরও কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ছবির হিরোর সঙ্গে শিডিউল মেলেনি। ফলে কাজটি শেষ করতে পারিনি আমরা।’

দাগ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর