,

ঠাকুরগাঁওয়ে বাস উল্টে নিহত ৩, আহত ৮

news-image

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে বাদশা মিয়া (৩০) নামে এক হেলপারসহ অজ্ঞাত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) বিকালে শিবগঞ্জ বিমানবন্দর এলাকায় পৌঁছালে মা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার বাদশা মারা যান। এসময় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানিয়া আরফিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি সিফায়াতুল মাজদার সিফাত জানান, তাৎক্ষণিকভাবে বাদশা ছাড়া বাকি হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর