,

গাফ্ফার চৌধুরীর অবস্থা স্থিতিশীল

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনের মিডলসেক্সের নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। টানা তিন সপ্তাহের বেশি তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন।

গাফ্ফার চৌধুরীর মেয়ে বিনিতা চৌধুরী বলেন, গত রোববার (২৬ নভেশ্বর) করা বাবার এমআরআই রিপোর্ট আমরা পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। শ্বাসযন্ত্রের জটিলতার কারণে কথা বলতে পারছেন না।

‘অক্সিজেন মাস্কের সাহায্যে তিনি শ্বাস নিচ্ছেন। ডাক্তাররা বাবার শরীরের সব ধরনের পরীক্ষা অব্যাহত রেখেছেন।’ বিনিতা নিজেও সারক্ষণ বাবার পাশে থেকে তার যত্ন-আত্তি করছেন বলে জানান।

একইসঙ্গে তিনি তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর