,

ভারতে ৮ গাধাকে ৪ দিনের কারাদণ্ড

news-image

ভারতে ৮টি গাধাকে ৪ দিনের কারদ- দিয়েছে দেশটির একটি কারাকর্তৃপক্ষ। সোমবার উত্তর প্রদেশের জালান জেলার উরাই কারাগারে গাধাগুলোকে বিচারের মুখোমুখি করা হয়। কারাগারের আঙিনার খুব ব্যয়বহুল কিছু গাছের চারা ধ্বংস করায় সেই অনুপাতে তাদের শাস্তি নির্ধারিত হয়।

জানা গেছে, দ-প্রাপ্ত গাধারা প্রায় চারদিন ধরে নিয়মিত এই কর্মকান্ড করে আসছিলো। কর্তৃপক্ষ জানায়, ওই চারাগুলোর পেছনে তারা ইতোমধ্যে প্রায় লাখ টাকা খরচ করেছে।

কারাগারের প্রধান কন্সটেবল আর কে মিশ্র বলেন, ‘এই গুন্ডা গর্দভগুলো এমন কিছু ব্যয়বহুল গাছপালা ধ্বংস করেছে, যেগুলি আমাদের জ্যেষ্ঠ অফিসাররা কারাগারের ভেতরে রোপণ করেছিলেন।’

এ বিষয়ে উত্তর প্রদেশের পুলিশ জানায়, গাধাগুলোকে আটকের বিষয়ে তারা কিছু জানেনা। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষই দেখেছে।

মজার বিষয় হচ্ছে, স্থানীয় একজন রাজনীতিবিদ গাধাগুলোকে জামানতের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেন। এরপর তাদেরকে স্বসম্মানে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে গাধাগুলোকে ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট মালিক অপেক্ষা করছিলেন। গাধার মালিক কমলেশ বলেন, ‘আমি এখানে এসেছি মূলত আমার গাধাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য।

এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর