,

বাংলাদেশে গণতন্ত্রে সহিংসতার স্থান নেই : বার্নিকাট

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গণতন্ত্রে সহিংসতার স্থান নেই। যখন নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে, স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোটারদের এর ফলাফলও বেশি আস্থাশীল হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। এডভাঞ্চিং ওমেন লিডার শিপ ইন ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

বার্নিকাট বলেন, গণতন্ত্র মানে ভ্যালট বাক্সে ভোট দেওয়া নয়। এর মধ্যে রয়েছে প্রাক নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়। একটি দৃঢ় গণতন্ত্রে নাগরিকেদের স্বাধীন ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে তাদের প্রার্থীর জন্য প্রচারণা চালাতে পারা উচিত। কোনো ধরনের ভয়, চাকরি হারানোর আশঙ্কা ছাড়া ভোটের জন্য নিবন্ধন করতে পারা এবং বৈধ নির্বাচনের ফলাফলকে শ্রদ্ধা করতে পারা উচিত।

তিনি বলেন, রাজনৈতিক দল, তরুণ ও নারী নেত্রীর সঙ্গে অন্তর্ভূক্তিকরণ রাজনীতি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতন্ত্রকে দৃঢ় করতে নারীদের নিরাপদ অংশগ্রহন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো বেশ কিছু বিশিষ্ট নারী নেত্রী থাকা সত্ত্বেও রাজনৈতিক দলে এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে আছে।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর