,

রোবট ‘সোফিয়া’ বাংলাদেশে আসছে

news-image

হংকং ভিত্তিক কোম্পানি হ্যান্সন রোবোটিক্সের তৈরি মানুষের মতো আচরণকারী আলোচিত নারী রোবট ‘সোফিয়া’ বাংলাদেশে আসছে। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান।

এবার ডিজিটাল ওয়ার্ল্ডে বেশ কিছু নতুন চমক থাকছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এবার ডিজিটাল ওয়ার্ল্ডে পৃথিবীর প্রথম সোস্যাল রোবট সোফিয়াকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। হংকংয়ের এই রোবট নির্মাতা হ্যান্সনও আসছেন। তারা ৫ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছবেন। তিনি বলেন, আমরা দেখব এই রোবট কীভাবে মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে। এই রোবট সারা পৃথিবীর খবর রাখে, ফোন করে। কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয়। এমন কিছু বিষয় ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের উদ্ভাবকরা সরাসরি দেখতে পাবেন বলে জানান পলক।

এমনভাবে রোবট সোফিয়ার নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সঙ্গে কাজ করতে পারে। প্রায় সারা বিশ্বজুড়ে তার সাক্ষাৎকার নেয়া হয়। ইতোমধ্যে সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। সোফিয়াই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব পেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর