,

‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণ-গোলাগুলি, নিহত ২

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীর শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর আলাতলীর গ্রামে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‌্যাবের অভিযানের মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক মাহাবুব আলম জানান, আজ মঙ্গলবার ভোরের দিকে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে টিনশেড ওই বাড়িতে আগুন ধরে যায়। সকালে আগুন নিভে গেলেও ভেতরে ঢুকতে পারেননি র‌্যাব সদস্যরা। তারা অপেক্ষা করছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের কাজ শুরুর জন্য।

তিনি জানান, জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রাত ৪টার দিকে চর আলাতলির ওই বাড়ি ঘিরে ফেলেন র‌্যাব-৫ এর সদস্যরা। বাড়ি ঘেরাও করে মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা বাড়ির ভিতর থেকে গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলির মধ্যে এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরে যায়।

র‌্যাব অধিনায়ক বলেন, তারা বাড়িটি ঘিরে রেখেছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রাশিকুল ও তার স্ত্রী নাজমা’কে আটক করা হয়েছে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ভেতরে ঢোকার পর ভেতরের পরিস্থিতি বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বাড়িটিতে কয়জন অবস্থান করছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতী মাহমুদ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর