,

যুক্তরাষ্ট্রের কানসাসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

news-image

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উচিটায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। গত শনিবার রাতে নিজ কর্মস্থল পিৎজা সরবরাহের কাজে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের হাতে নিহত হন বাংলাদেশি এম হাসান রহমান বাঁধন (২৬)। স্থানীয় সংবাদমাধ্যম কানসাস ডটকমের এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উচিটা পুলিশ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, জানা যায়, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের একটি গাড়িতে বাঁধনের লাশ পাওয়া গেছে।

হাসান পিৎজা হাটে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। সাত বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন। আগামী ডিসেম্বরে কানসাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল তার।

পুলিশ জানায়, ‘আমরা জানিনা হত্যা কিভাবে সংঘটিত হয়েছে বা হত্যাকারীর উদ্দেশ্য কি ছিলো। বিষয়টি সবভাবে খতিয়ে দেখছি আমরা।’

এক বিবৃতিতে পিৎজা হাট জানায়, ‘এই ঘটনায় আমরা ব্যাথিত। আমাদের অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। বাঁধনের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই আমরা।’

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, পুলিশ হাসানের বাড়ি তল্লাশি করেছে। তবে সন্দেহজনক কিছু পায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর