,

ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল—এখন তা সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার রোহিত শর্মা। আজ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দলটি ঘোষণ করে।

ওয়ানডে দলে ফিরেছেন সদ্য বিয়ের পিঁড়িতে বসা ভুবনেশ্বর কুমার। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকেও এই দলে রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পাশাপাশি তাদের বিপক্ষে তৃতীয় টেস্টের দলও ঘোষণা করেছে বিসিসিআই। এই টেস্টের দলে ফেরানো হয়েছে শিখর ধাওয়ানকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, মণীষ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, য়ুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কউল।

তৃতীয় টেস্টের ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরলী বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও বিজয় শঙ্কর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর