সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে খবরে বিরক্ত নায়ক মান্নার স্ত্রী শেলী

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নায়ক মান্নার ছেলে সিয়ামের, এমন খবর প্রকাশে বিরক্তি প্রকাশ করেছেন প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। কয়েকটি ওয়েব পোর্টালের খবরে এমনটাও বলা হয়, ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি আর প্রযোজনা করবেন শেলী মান্না। তবে সোমবার এই প্রতিবেদককে শেলী জানান, এসব খবরের কোনোটাই সত্য নয়, আর এ ধরনের কথা তিনি কাউকে বলেননি।

শেলী মান্না বলেন, ‘আমি দুদিন ধরেই বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। আমি এই বিষয়ে কিছুই জানি না। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আমার ছেলে চলচ্চিত্র শুরু করবে। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি, আবার অনেকেই লিখছেন আমার ছেলে নাকি পরিচালনা দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করবে। আরে আমি বা আমার ছেলে যদি চলচ্চিত্র শুরু করি, তাহলে সেটা তো গোপনে করব না। সবাইকে ডেকে সবার সহযোগিতা নিয়ে কাজটি শুরু করব। আমার মনে হয় এমন নিউজ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না।’

চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হওয়ার গুজব প্রসঙ্গে শেলী বলেন, ‘কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আমাকে একজন বলল, আমি চলচ্চিত্র প্রযোজনা নিয়ে কিছু ভবছি কি না। তখন আমি এমনিতেই বলেছিলাম একটা পরিকল্পনা আছে, আগামী বছর বলতে পারব। এর বেশি কোনো কথা হয়নি আমার সাথে।’

আর এসব গুজব প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। শেলী মান্না বা নায়ক মান্নার ছেলে সিয়ামের সাথে আমার কোনো কথা হয়নি।’

শেলী ও আফসারি দুজনই চলচ্চিত্র বিষয়ক খবরটি ‘গুজব’ বলে উড়িয়ে দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা