সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ডিগ্রি ডিসেম্বর, জানুয়ারিতে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলছে মধ্য অগ্রহায়ণ, তাই শীতকাল (পৌষ-মাঘ) দোরগোড়ায়। শহুরে দূষণে শীতের আমেজ তেমন না পড়লেও গ্রামাঞ্চলে শুরু হয়েছে লেপের ব্যবহার। আবহাওয়াবিদরা বলছেন, এবার শীতকালে তাপমাত্রা কমে নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে পৌষে ৬ ডিগ্রি (ডিসেম্বর), আর মাঘে (জানুয়ারি) আরো কমে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা।

চলতি মৌসুমের মধ্য ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে শেষ হবে শীতকাল। আর এ সময়ের মধ্যেই সর্বোচ্চ চারটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ এবং একটি তীব্র শৈত প্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ’র তৈরি প্রতিবেদনে বলা হয়েছে-ডিসেম্বরে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। এ মাসের শেষ দিকে (পৌষের প্রথমার্ধে) দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দু’টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ সময় রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘনা কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে।

এদিকে জানুয়ারি (পৌষের শেষ ও মাঘের প্রথম) মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বেয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র একটি থেকে দু’টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালাকা অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা