,

ছেলেকে নায়ক বানাবেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর একমাত্র সন্তান অভিমুন্য ওরফে ঝিনুকের বয়স এখন ১২ বছর। ছেলে বড় হয়ে কী করবেন, এমন চিন্তা এরই মধ্যে শ্রাবন্তীকে ভাবাচ্ছে। কলকাতার একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে ছেলে ঝিনুকের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন শ্রাবন্তী। জানিয়েছেন, মা হিসেবে ছেলেকে কীভাবে দেখতে চান।

সম্প্রতি যিশু সেনগুপ্ত ও তার মেয়ে সারার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। হাসতে-হাসতে জোশ ছবির নায়িকা ওই সাক্ষাতকারে বলেন, এই তো আমি আজ যিশুদার সঙ্গে কাজ করছি। কয়েক বছর পর হয়তো ঝিনুক আর সারা সিনেমা করবে। আর আমি গম্ভীর মুখে ইন্টারভিউ দেব, ওদের নিয়ে।

শ্রাবন্তী বলেন, মাত্র ১২ বছর বয়সেই পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা ঝিনুকের! কী যে হবে। আমার ছেলে ভবিষ্যতে নায়ক হতে পারে। আমার ইচ্ছে ঝিনুক নায়ক হবে। তবে এমন উচ্চতা নিয়ে নায়িকা পাবে কী করে কে জানে?

২০০৩ সালে চলচ্চিত্র নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। স্বামী রাজিবের সঙ্গে পরে ছাড়াছাড়ি হয়ে গেলেও একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জী ওরফে ঝিনুককে নিজের সঙ্গেই রেখে দেন তিনি। এরপর গত বছর কৃষ্ণ ভ্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। চলতি বছর শ্রাবন্তীর সেই সংসারও ভেঙে যায়।

গত বছর শাকিব খানের বিপরীতে ‘শিকারি’ ছবিতে অভিনয় করেন শ্রাবন্তী। যৌথ প্রযোজনার এই ছবিটি দুই বাংলা ভালো ব্যবসা করেছে। সম্প্রতি শাকিবের বিপরীতে বয়ফ্রেন্ড নামে নতুম আরেকটি ছবি করতে যাচ্ছেন তিনি। এ ছাড়া শ্রাবন্তীর হাতে নবজীবন বীমা কোম্পানি, বীরপুরুষ ও জিও পাগলা নামে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর