,

চারে ওঠার আশা শেষ চিটাগংয়ের : ঢাকার বড় জয়

news-image

লুইস ও ডেলপোর্টের ঝড়ো ব্যাটিংয়ে বড় টার্গেটেও সহজ পেল ঢাকা ডাইনামাইটস। লুইসের ৩১ বলে ৭৫ ও ডেলপোর্টের ২৪ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস দুটির সুবাদে ঢাকা ৭বল হাতে রেখে ৭ উইকেটে জিতে শীর্ষস্থানে উঠলেও বড় হারে শেষ চারে ওঠার আশা শেষ চিটাগংয়ের। ৯ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৫। অন্যদিকে ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট ১১।

১৮৭ রানের বড় লক্ষ্য সামনে রেখে শুরুটা খারাপ হয়েছিল ঢাকার। স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই হারাতে হয় আফ্রিদিকে। কিন্তু জলদি উইকেট হারানোর চাপ এতটুকু পেয়ে বসেনি তরুণ ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় এভিন লুইসকে। চিটাগং বোলারদের বিধ্বস্ত করে রান উৎসবে মেতে উঠেন। মাত্র ৩১ বলে ৭৫ রান তুলে জয়ের রাস্তা সহজ করে দেন এ ক্যারিবিয়ান। যার ব্যাটে ছিল ৯ ছক্কা ও ৩ চার।

লুইস ফিরে গেলেও সাকিবকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন ক্যামেরন ডেলপোর্ট। ২৪ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন ডেলপোর্ট। ১৭ বলে ২২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজ সোমবার ম্যাচের শুরুতে টসে জিতে এনামুল হক বিজয়, লুক রনচি ও সিকান্দার রাজার দারুণ ব্যাটিংয়ে ঢাকার বিপক্ষে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছিল চিটাগং। শুরুতে সৌম্য সরকার ফিরে গেলেও লুক রনচি ও এনামুল হক বিজয় জুটি ওই ধাক্কা বুঝতেই দেননি। ১০৭ রানের জুটি গড়েন রনচি- এনামুল। ৪০ বলে চার ছক্কা ও চার চারে ৫৯ রান করে আউট হন রনচি। চলতি বিপিএলে এটা তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এদিন আরও বড় ইনিংস খেললেন জাতীয় দলের এক সময়ের ওপেনার। ৪৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় হাঁকান ৭৩ রানের দারুণ ইনিংস।

চিটাগাংয়ের শেষের দিকে সিকান্দার রাজা ও নজিবুল্লাহ জাদ্রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৭ রানের বড় স্কোরের পৌঁছে চিটাগং। ২০ বলে ২৪ রান করেন সিকান্দার রাজা। ১০ বলে ১৬ করেন নজিবুল্লাহ। ঢাকা পক্ষে সাকিব, রনি. নারাইন, শহিদ একটি করে উইকেট নেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩১ বলে ৭৫ রান করা এভিন লুইস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর