,

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সঙ্গে হাথুরুসিংহের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তবে এর আগেই শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে। এ অবস্থায় সাকিব-মাশরাফিদের জন্য নতুন কোচের সন্ধানে বিসিবি। সে তালিকায় বিসিবির পছন্দের শীর্ষে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রস্তাবও দিয়েছিল বিসিবি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্লাওয়ার।

অ্যান্ডি ফ্লাওয়ারের বরাত দিয়ে জিম্বাবুয়ের সংবাদমাধ্যম ‘দ্য স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, ‘বাংলাদেশের প্রস্তাবে অভিভূত ফ্লাওয়ার। তবে ইংল্যান্ডের যুব দলের কোচ হিসেবেই আপাতত সন্তুষ্ট রয়েছেন তিনি। এখনই বাংলাদেশের কোচ হওয়ার উপযুক্ত সময় আসেনি বলেও মন্তব্য করেন জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।’

১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার।অবসরের পর ২০০৭ সালে নিয়োগ পান ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে। দুই বছর পর পিটার মুরের জায়গায় ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পান। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছিল ইংলিশরা। ২০১২ সালে ইংল্যান্ডে দলের ওডিআই ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ফ্লাওয়ার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর