,

পদ্মাবতীর সমর্থনে বলিউডে কর্মবিরতি পালন

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ও দীপিকা পাড়–কোন অভিনীত বলিউড ছবি ‘পদ্মাবতী’ নিয়ে তর্ক-বিতর্ক থামছেই না। ছবিটি মুক্তির বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলন ও হুমকি-ধমকি দিয়ে আসছে ভারতের রাজপুত কর্মী সেনারা।

ছবিতে পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করার অপরাধে নায়িকা দীপিকা পাড়–কোনের মাথার মূল্য এক কোটি রূপি পুরস্কার ঘোষণা করেছে তারা।

তাদের দাবি, ‘পদ্মাবতী’ ছবিতে রাজপুত রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজীকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এ দু’জনের মধ্যে কিছু ঘনিষ্ঠতা রয়েছে যা রাজপুত সম্প্রদায়কে কষ্ট দিতে পারে।

মূলত এমন অনুমান থেকেই রাজপুত কর্মী সেনাদের পক্ষ থেকে নির্মাতাদের হুমকি দিয়ে ছবিটি মুক্তি না দেয়ার দাবি জানানো হয়। তবে ছবিটি মুক্তির পক্ষে সোচ্চার বলিউডের বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বসহ ভারতের চলচ্চিত্র পরিচালকদের সংগঠন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)।

‘পদ্মাবতী’র সমর্থনে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টা থেকে ১৫ মিনিটের কর্মবিরতি পালন করেছে আইএফটিডিএ। সৃজনশীল মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দাবিতে চলচ্চিত্র শিল্পের আরও ২০টি সংগঠনকে সঙ্গে নিয়ে তারা ‘মে আজাদ হু’ (আমি স্বাধীন) শিরোনামে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি উপলক্ষে এসময় মুম্বাইয়ের সবগুলো শুটিং হাউজ ও ইউনিটে ১৫ মিনিট কাজ বন্ধ ছিল।

এ প্রসঙ্গে আইএফটিডিএ-এর মুখপাত্র অশোক পণ্ডিত বলেন, ‘কোনো ইতিহাসের ওপর সিনেমা বানানো সহজ ব্যাপার নয়। এটা অনেক বড় দায়িত্ব আর সঞ্জয় একজন দায়িত্বশীল নির্মাতা। এই সিনেমার সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমরা ১৫ মিনিটের কর্মবিরতি পালন করেছি। কিছু বহিরাগত ব্যক্তি যখন-তখন সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করে, নির্মাতা ও কলাকুশলীদের হুমকি দেয়, আমরা তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই। আমরা গণতান্ত্রিক পন্থায় নিন্দা জানিয়ে যাব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর