,

সিনেমায় আসছে মান্নাপুত্র সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমায় এক সময় রাজত্ব করেছেন নায়ক মান্না। এখনো তার সেই স্থান দখল করতে পারেনি কেউ। শোনা যাচ্ছে, এবার সিনেমায় আসতে যাচ্ছে জনপ্রিয় এই নায়কের ছেলে সিয়াম ইলতেমাস। মান্নার স্ত্রী শেলী কাদেরের ইচ্ছাতেই নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিয়ামের। মান্নার বেশকিছু সফল ছবির নির্মাতা মালেক আফসারি জানালেন, মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি কথাচিত্র’র ব্যনারে নতুন ছবি প্রযোজনা করার ইচ্ছা পোষণ করেছেন শেলী।

মালেক আফসারিকেই ছবিটির নির্মাতা হিসেবে দেখা যাবে কিনা জানতে চাইলে বলেন, ‘সম্প্রতি মান্নার স্ত্রী শেলীর সঙ্গে কথা হয়েছে আমার। তখনই ছেলেকে নায়ক রুপে দেখার আগ্রহ প্রকাশ করেন শেলী। সে চায়, তার ছেলে অন্তত একটা সিনেমায় হিরো হোক। আমি তখন শেলীকে কথা দিয়েছি যে, আমরা মান্নাকে ভুলতে দেব না। কিন্তু, সেই ছবির পরিচালক আমি কিনা, সেটা জানি না। তবে মান্নার ছেলেকে নিয়ে প্রথম সিনেমা করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।’

মালেক আফসারি আরও বলেন, ‘আমিই যদি ছবিটি বানাই তাহলে মান্নার ছেলেকে কমার্শিয়াল ছবিতে ব্যবহার করব। একেবারে অ্যাকশান ঘরানার বাণিজ্যিক ছবিতে তার অভিষেক হবে।’

উল্লেখ্য, বর্তমানে মান্নাপুত্র সিয়াম আমেরিকার সান্টা মনিকা কলেজে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনস’-এ লেখাপড়া করছে।

ডিরেকশান, সিনেমাটোগ্রাফি এবং এডিটিংয়ের ওপর তার আগ্রহ। তার ইচ্ছা, দেশে ফিরে সিনেমা নির্মাণ করবে। তবে মান্নার স্ত্রীর ইচ্ছে তার ছেলে অন্তত একটি সিনেমাতে অভিনয় করুক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর