,

‘দেশের আলেম-ওলামারা পাশে থাকলে কোনো দিন জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবেনা’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেছেন, দেশের আলেম-ওলামারা আমাদের পাশে থাকলে কোনো দিন জঙ্গিবাদ বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবেনা।

রবিবার শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদ বিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অুনষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক।

বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ।

সমাবেশে জেলার সকল উপজেলার ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর