,

নির্বাচন নয়, বিএনপি জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় : ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন বিএনপির মূল এজেন্ডা নয়, বরং তাদের লক্ষ্য হচ্ছে ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের রক্ষা করা। এর পাশাপাশি তারা (বিএনপি) সব সময় দেশকে অস্থিতিশীল করে রাখতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রোববার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ বেস্ট রির্পোটিং অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী বিএনপির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারা (বিএনপি) জামায়াতসহ অন্যান্য সব মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে আঁতাত করেছে। বিএনপি-জামায়াত জোট সব সময় ঝগড়া চায় জানিয়ে তিনি আরও বলেন, আমরা যদি আসন্ন নির্বাচনে জয়লাভ করি, তবুও তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল রাখতে চাইবে।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা (বিএনপি-জামায়াত) আগামীতে যদি ক্ষমতায় যায়, তবে শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত দেশের উন্নয়ন তারা থামিয়ে দেবে। দেশের চার মূলনীতি আর থাকবে না। দেশের জাতির পিতা পরিবর্তন হবে। জঙ্গিবাদ ও ধর্মান্ধদের সুদিন ফিরে আসবে। তারা সবকিছুই পরিবর্তন করে দেবে।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থায়ী শান্তির প্রয়োজন উল্লেখ করে তিনি বিএনপি-জামায়াতের নাশকতামূলক রাজনীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের সংসদের বাইরের দলগুলোর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমতা বজায় রাখার কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের মাঝে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টং অ্যাওয়ার্ড’ তুলে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর