,

গোয়ায় জয়া আর তাঁর ‘বিসর্জন’

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের গোয়ায় ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আজ রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দেখানো হচ্ছে ‘বিসর্জন’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা জানিয়েছেন এই ছবির অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি তিনি স্মরণ করেছেন প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।

জয়া লিখেছেন, ‘গোয়ায় আইএফএফআইয়ে “বিসর্জন” দেখানো হবে আজ। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এ সময় খুব মনে পড়ছে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। ছবিটির সংগীতে অবদান রেখেছেন তিনি। “বিসর্জন” ছবির সব অর্জন আমরা কালিকাদার স্মৃতির প্রতি উৎসর্গ করছি।’

জয়া জানিয়েছেন, এ উৎসবে অংশ নেওয়ার জন্য তিনি এখন গোয়ায় আছেন। তাঁর সঙ্গে আরও আছেন ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি ও অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায়। ফ্লাইট থেকে কৌশিক গাঙ্গুলি তাঁদের সঙ্গে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডের (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।

জয়া আহসান আরও লিখেছেন, যাঁরা ‘বিসর্জন’ ছবিটি এখনো দেখেননি, তাঁরা আজ রোববার রাত সাড়ে নয়টায় ভারতের জি বাংলা চ্যানেলে দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর