,

অ্যাশেজের প্রথম টেস্টে জয় থেকে ৫৬ রান দূরে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : মর্যাদার অ্যাশেজের প্রথম টেস্টে জয় থেকে সামান্য দূরে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে আগামীকাল পঞ্চম দিনে জয়ের জন্য ৫৬ রান দরকার স্বাগতিক অস্ট্রেলিয়ার।

আজ চতুর্থ দিনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট কোনো বিপদ ছাড়াই আজ ১১৪ রান সংগ্রহ করেছেন। শেষ দিনে পুরো ১০ উইকেট হাতে নিয়েই জয়ের মিশনে নামবে স্বাগতিকরা।

ব্রিসবেনে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়ার্নার ও অভিষিক্ত ব্যানক্রফট। ১১৯ বলে ৫১ রান নিয়ে অপরাজিত রয়েছেন ব্যানক্রফট। আর ৮৬ বলে ৬০ রানে অপরপ্রান্তে অপরাজিত রয়েছেন ওয়ার্নার।

আগের দিন ২ উইকেটে ৩৩ রান করা ইংল্যান্ড আজ গুটিয়ে যায় ১৯৫ রানে! তাতে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৬৯ রান। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ৩২৮ রান করে। ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে সবকটি উইকেট হারালে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৭০ রানের।

চতুর্থ দিন ৩৩ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। তবে আগের দিনের অপরাজিত ওপেনার মার্ক স্টোনম্যান আট রান যোগ করে ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেন। ৫১ রান করে দলকে কিছুটা স্বস্তি দেন অধিনায়ক রুট। ষষ্ঠ উইকেট জুটিতে ইংলিশদের স্বপ্ন দেখান মঈন আলী ও জনি বেয়ারস্টো। কিন্তু তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফিনির বিতর্কিত এক সিদ্ধান্তে নাথান লিওনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মঈন। ৪০ রান করেন তিনি। জনি বেয়ারস্টো করেন ৪২ রান।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও স্পিনার লিওন। বাকি উইকেটটি পান প্যাট কামিন্স।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর