,

বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে শীতকালীন চিকিৎসা দেবে ডিএসসিসি

news-image

শীতকালে বাড়ি বাড়ি গিয়ে ঠান্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন। আগামী মঙ্গলবার থেকে এই সেবা চালু করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন।

নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকেরা।

আজ রোববার বেলা ১১টার দিকে নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন মেয়র সাইদ খোকন।

চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাবের সময়ও ঢাকা দক্ষিণের মেয়র এ ধরনের সেবা চালু করেন। তাতে নগরবাসী ব্যাপক উৎসাহ দিয়েছে ও সাফল্য এসেছে বলে জানান তিনি। বলেন, সিটি করপোরেশনের গতানুগতিক চিকিৎসাসেবার বাইরে গিয়ে নাগরিকদের ভালো চিকিৎসা দিতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।

মেয়র সাইদ খোকন আরও বলেন, ২৮ নভেম্বর তাঁর প্রয়াত বাবা মেয়র হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

মেয়র বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমাদের এই চিকিৎসাসেবায় সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে দল থাকবে। মোট ১৫০ জনের দল মাঠপর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।’

আজ ও আগামীকাল সোমবার এই চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ টিমে থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুল আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সভার আয়োজন করে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

সূত্র- প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর