,

সাবিনা ইয়াসমিনের সঙ্গে ঠোঁট মেলালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

বিনোদন প্রতিবেদক : সাবিনা ইয়াসমিনের গানে কণ্ঠে মেলালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আনন্দ সমাবেশে এমনটা দেখা গেছে।

বিকেল সাড়ে ৪টায় গান গাইতে উঠে সাবিনা ইয়াসমিন বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে স্মৃতিচারণ করতে শুরু করেন।

তিনি বলেন, ‘শেখ কামাল আমার বন্ধু ছিলেন আর সুলতানা কামাল ছিলেন বান্ধবী। ওই বাড়িতে গেলে বঙ্গবন্ধু তার প্রিয় দুটি লাইন গাইতে বলতেন। তা ছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও বহুবার তার প্রিয় গানটি গেয়েছি।’

এ কথা বলেই প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সুরেলা কণ্ঠে গেয়ে উঠলেন, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।

এ সময় মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালে হাত দিয়ে ক্ষণিকের জন্য আনমনা হয়ে পড়েন। তিনি সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গানটি গুনগুন করে গাইতে থাকেন। এ গানটির পর সাবিনা ইয়াসমিন আরো একটি দেশাত্মবোধক গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গান।

আনন্দ সমাবেশে গানের পাশাপাশি আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান হয়। এ ছাড়া লেজার শো ও আতশবাজির আয়োজন ছিল। -গো নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে