,

৩০ ঘণ্টায় ৫৭ সেনা হত্যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, নৃশংস এবং বর্বরোচিত ঘটনা বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা হাইকোর্টে আপিলের রায়ে এ কথা বলা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে মারা গিয়েছিলেন ৫৫ জন সেনা। ১৯৬৭ সালে ইন্দোনেশিয়ায় ৭ দিনের বিদ্রোহে মারা গিয়েছিলেন ১০০ জন, আফ্রিকায় মারা যান ১৭ জন।

রোববার সকাল ১০টা ৫৫ মিনিটে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে রায় পড়া শুরু হয়। প্রথমে বিচারপতি মো. শওকত হোসেন রায়ের পটভূমি ইংরেজিতে পাঠ করেন এবং পরে বেঞ্চের অপর জ্যেষ্ঠ বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বাংলায় রায় পড়ছেন।

বিচারপতি মো. শওকত হোসেনের সঙ্গে বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। এ রায় ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

আসামিসংখ্যার দিক থেকে এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ওই হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এই হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত রায় দিয়েছিলেন। আজ হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে মামলাটির বিচারপ্রক্রিয়ার দু’টি ধাপ শেষ হতে যাচ্ছে।

এই মামলায় আসামি ছিলেন ৮৫০ জন। সাজা হয় ৫৬৮ জনের। তাদের মধ্যে বিচারিক আদালতের রায়ে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড, ১৬০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। খালাস পেয়েছিলেন ২৭৭ জন।

এরপর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে আসে। সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডিতরাও জেল আপিল ও আপিল করেন। আর ৬৯ জনকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

এসবের ওপর ২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়, শেষ হয় ৩৭০তম দিনে গত ১৩ এপ্রিল। সেদিন শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর হাইকোর্ট রায়ের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে