,

টিটু রায়ের জামিন নামঞ্জুর

news-image

রংপুর প্রতিনিধি : ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের ঠাকুরপাড়া এলাকায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় টিটু রায়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার টিটুর আইনজীবীরা তার জামিন আবেদন করলে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আদালতে টিটুর পক্ষে ছিলেন— অ্যাডভোকেট কমল মজুমদার, ইন্দ্রজিৎ সরকার, বিনয় ভূষণ রায়, নরেন্দ্র সরকার, মাশরাফি মো. শিবলী, রিয়াজুল আবেদীন লিটন, জাকির হোসেন, নাসিমা খানম, দিলরুবা রহমান ও ফারজানা হক।

এর আগে গত ১৪ নভেম্বর ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেফতার করা হয়। এরপর তাকে দু’দফায় ৮ দিন রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

সম্প্রতি রংপুরের পাগলাপীর সলেয়াশাহ এলাকার টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে তার শাস্তির দাবিতে গত ১০ নভেম্বর জুমার নামাজের পর সলেয়াসা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়।

নামাজের পর কয়েকশ’ মানুষ সেখানে সমবেত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে একজন মারা যান। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঠাকুরপাড়া গ্রামে ৮ থেকে ১০ হিন্দু বাড়িতে আগুন দেয় ও ভাংচুর চালায়। এ ঘটনায় পুলিশ পরে দু’টি মামলা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর