,

মোবাইলে সমাজে অস্থিরতা বেড়েছে : আল্লামা শফী

news-image

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বর্তমানে ইহুদিদের উৎপাদিত মুসলিম ধ্বংসকারী মোবাইলের কারণে সমাজে অস্থিরতা ব্যাপক হারে বেড়ে গেছে। মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা, অশান্তি ও সন্তান ও স্বামীকে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে জানান তিনি।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুদিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে একথা বলেন আহমদ শফী। হেফজতে ইসলাম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।

আহমদ শফী বলেন, ‘এই ইয়াহুদ (ইহুদি) আমাদেরকে ধ্বংস করার জন্য চাইতেছে মোবাইলিজম সৃষ্টি কইরা। আপনারা আমার মতে একমত নি?’

হেফাজত আমির আরো বলেছেন, ছেলেমেয়েরা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে মানসিক অস্থিরতা থেকে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে।

সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী বক্তব্য দেন।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, পবিত্র কোরান ও রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কোনো কল্যাণ হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর