,

২০২১ পর্যন্ত বার্সেলোনাতেই মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও শীর্ষে থেকে নকআউট পর্বে উঠে যাচ্ছে তারা। তবু বার্সেলোনা সমর্থকদের দুশ্চিন্তা কমছিল না। দলের প্রাণভোমরা লিওনেল মেসি যে নতুন চুক্তিতে সই করছিলেন না, সে দুশ্চিন্তা দূর হলো তাদের। একটু আগেই বার্সেলোনা ঘোষণা দিয়েছে, ২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকছেন মেসি।

২০১৮ সালের জুনেই চুক্তি শেষ হয়ে যেত মেসির। বারবার তাগাদা দিয়েও চুক্তিতে সই করছিলেন না মেসি, এ প্রসঙ্গে তাঁর নীরবতাও দিচ্ছিল অন্য ইঙ্গিত। ম্যানচেস্টার সিটি টাকার থলে নিয়ে বসে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ক্লাবগুলোও তাঁকে পেলে বর্তে যায়। এমন সময়ে বার্সেলোনা সবাইকে জানিয়ে দিল, কোথাও যাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। শুধু নতুন চুক্তিই করেনি ক্লাব, মেসিকে যাতে অন্য কোনো দল টানতে না পারে, সে ব্যবস্থাও করে রেখেছে।

চুক্তির আগে মেসির রিলিজ ক্লজ ছিল ৩০০ মিলিয়ন ইউরো। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজি টেনে নেওয়ার পর ৩০০ মিলিয়নেও সন্তুষ্ট হতে পারেনি বার্সা। ২০২১ সালের ৩০ জুনের আগ পর্যন্ত মেসিকে কেউ বার্সার অনুমতি ছাড়া কিনতে চাইলে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। সূত্র: বার্সেলোনা ডট কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর