,

রংপুর ও রাজশাহীতে শীত বাড়ছে

news-image

নিজস্ব প্রতিনিধি : রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাপগের কিছু কিছু স্থানে শীতের অনুভূতি কিছুটা বাড়ছে। শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তেতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীত অনেকটা বেড়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়া প্রায় সারাদেশে শীতের আমেজ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীত অনুভব হচ্ছে। এদিকে দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর