,

টিউলিপ সিদ্দিক লেবার নিউকামার অব দ্য ইয়ার

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাঁকে এই খেতাব দিয়েছে।

হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে সম্প্রতি টিউলিপ এই পুরস্কার গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন টিউলিপ সিদ্দিক।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ফেসবুকে টিউলিপ লিখেছেন, লেবার নিউকামার অব দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত। টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন। উল্লেখ্য, যুক্তরাজ্যে গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে কাজ করে থাকে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর