,

লিভার পরিষ্কার রাখে কিসমিসের পানি

news-image

অনলাইন ডেস্ক : লিভারে গন্ডগোল? ব্লাড প্রেসার? পেটের সমস্যা? ওষুধে তেমন কাজ হচ্ছে না? নিয়মিত কিসমিস খান। রক্তাল্পতায় কিসমিস যে উপকারী, তা অনেকেই জানেন।

কারণ কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে। সেইসঙ্গে রোজ কিসমিসের পানি খেলে একদম সাফ থাকবে লিভারও।

গবেষণায় দেখা গেছে, কিসমিসের পানি খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। শরীরে রক্ত দ্রুত পরিশোধন হতে থাকে। টানা চার দিন কিসমিসের পানি খেলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। পেটের গণ্ডগোল উধাও হয়ে যায়। সঙ্গে পাওয়া যায় ভরপুর এনার্জি। সেইসঙ্গে কিসমিসে রয়েছে নানা রকম ভিটামিন ও মিনারেল। কিসমিস না খেয়ে কিসমিসের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে।

পানি ভেজানোর বাড়তি উপকারিতা হলো শর্করার মাত্রা কমে।
কীভাবে তৈরি করবেন কিসমিসের পানি?
দুই কাপ পানিতে ৪০০ গ্রাম কিসমিস রাতভর ভিজিয়ে রাখুন। সকালে কিসমিস ছেঁকে নিয়ে জল হালকা গরম করে খান। পানি পানের পর আধঘণ্টা অন্য কিছু খাবেন না। তবে একটা কথা মাথায় রাখা দরকার। ডায়াবেটিস রোগীদের কিন্তু কিসমিস খাওয়ার আগে ডাক্তারদের পরামর্শ নিতে হবে। -জি নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর