সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামেই ফিরল চিটাগং

news-image

সেই সিলেট পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে এক জয় পেয়েছিল চিটাগং ভাইকিংস। এর পরে পুরো ঢাকা পর্ব পেরিয়ে গিয়েছে কোনো জয় ছাড়াই। অবশেষে নিজেদের মাঠ চট্টগ্রামে পাওয়া গেল কাঙ্ক্ষিত সেই জয়। আজ নিজেদের সপ্তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪০ রানে জিতেছে চিটাগং। নিশ্চিত ঘুরে দাঁড়ানোর জন্য একটু রসদ খুঁজে পেল তারা। সঙ্গে নিজের দলের জয় দেখে হাসিমুখে বাড়ির রাস্তা ধরল চাটগাঁইয়াবাসী।

সিকান্দার রাজার ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২১১ রানের শক্ত ভিত্তি দাঁড় করে চিটাগাং ভাইকিংস। সেই রানকেই শাসনের চোখে রেখেছিল সিলেটের এন্ডে ফেলেচারের ব্যাট। কিন্তু ৪৬ বলে ৭১ রান করে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দলীয় ১২৩ রানের সময় এই ওপেনার ফিরে গেলে আর ম্যাচে থাকতে পারেনি সিলেট সিক্সারস। এর পরে সাব্বির রহমান, ব্রেসনান, নাসির হোসেনরা শুধু আশা-যাওয়ার মিছিলে নাম লিখিয়েছেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ‌১৭১ রান করে তারা।

এর আগে ছয় ম্যাচে মাত্র এক জয় ছিল সৌম্য সরকার ও তাসকিন আহমেদদের দলের। আজ দ্বিতীয় জয়ে বোলিংয়ে অবদান রেখেছেন দেশি এই দুই তারকা। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তাসকিন। এর মধ্যে আছে ফেলেচারের উইকেটটিও। সৌম্যও নিয়েছেন দুই উইকেট। তা-ও আবার তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে।

তবে চিটাগংয়ের জয়ে সবচেয়ে বেশি অবদান যাঁর, তিনি সিকান্দার রাজা। ৬ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৪৫ বলে ৯৫ রান করে চিটাগংকে এনে দিয়েছিলেন ৫ উইকেটে ২১১ রানের শক্ত ভিত্তি। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা যে হাতছাড়া করেছেন মাত্র ৫ রানের জন্য! তাতে কী, তাঁর দল তো জিতেছে। এই জয় ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে চিটাগং।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা